ভাটিন্ডায় বিজেপি নেতার ক্লিনিকে পেট্রোল বোমা হামলা! ছড়ালো চাঞ্চল্য
ভাটিন্ডা, ২৩ জুন (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডায় বিজেপি নেতার ক্লিনিকে পেট্রোল বোমা হামলা চালালো দুষ্কৃতীরা। ওই বিজেপি নেতা পেশায় একজন ডাক্তার। সোমবার রাতে তাঁর ক্লিনিক লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালানো হয়। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত
ভাটিন্ডায় বিজেপি নেতার ক্লিনিকে পেট্রোল বোমা হামলা! ছড়ালো চাঞ্চল্য


ভাটিন্ডা, ২৩ জুন (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডায় বিজেপি নেতার ক্লিনিকে পেট্রোল বোমা হামলা চালালো দুষ্কৃতীরা। ওই বিজেপি নেতা পেশায় একজন ডাক্তার। সোমবার রাতে তাঁর ক্লিনিক লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালানো হয়। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার এসপি (সিটি) নরেন্দ্র সিং বলেন, “গত রাতে পৌনে দশটা নাগাদ আমরা খবর পাই, ডাঃ তারসেম গর্গের ক্লিনিকে দু'জন অজ্ঞাতপরিচয় যুবক এসে পেট্রোল ভর্তি বোতল ছুঁড়ে মারে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে ক্লিনিকের বাইরের অংশ ও সেখানে থাকা কিছু জিনিসের ক্ষতি হয়েছে। আমরা ডাঃ তারসেম গর্গের বয়ান রেকর্ড করেছি এবং হত্যার চেষ্টা ও আগুন ও বিস্ফোরক ব্যবহার করে সম্পত্তির ক্ষতিসাধনের সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করেছি। তদন্ত চলছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande