কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়, শোকাহত জয়শঙ্কর
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। তারা আরও জানিয়েছে, এই ঘটনায় আহত সকলেরই শারীরিক পরিস্থিত
কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়


নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। তারা আরও জানিয়েছে, এই ঘটনায় আহত সকলেরই শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন। উল্লেখ্য, ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়, এর মধ্যে ১২ জনই ভারতীয় এবং এক জন পাকিস্তানের নাগরিক। আহত হয়েছেন ৬৬ জন।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ভারতীয় নাগরিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মঙ্গলবার এক্স মাধ্যমে তিনি জানান, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায়—যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছেন—আমরা গভীরভাবে শোকাহত। বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দূতাবাস কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande