১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর দাবি, হোল্ডিং সেন্টারে আরও ১৮০০: বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ২৩ জুন (হি. স.) : রাজ্য বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর প্রথম দিনের আলোচনায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে অনুপ্রবেশ ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দ
বিধানসভা অধিবেশনের চতুর্থ দিনের আলোচনা


কলকাতা, ২৩ জুন (হি. স.) : রাজ্য বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর প্রথম দিনের আলোচনায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে অনুপ্রবেশ ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি দাবি করেন, সিএএ-র আওতার বাইরে থাকা প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই রাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। এর পাশাপাশি, রাজ্যের ১২টি হোল্ডিং সেন্টারে আরও প্রায় ১৮০০ জন রয়েছেন বলেও জানান তিনি।

​মুখ্যমন্ত্রীর কথায়,

​‘‘তারা ভারতীয় নন, অনুপ্রবেশকারী। ভারত সরকারের আইন মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

​তাঁর দাবি, ধৃত ব্যক্তিদের জেলে না রেখে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং নিয়ম মেনে সীমান্তের ওপারে পাঠানো হচ্ছে।

​এদিন অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যের অর্থ ব্যয় না করার বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সরকারি প্রকল্প, ভাতা, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রেই করদাতাদের অর্থ ব্যয় করা হবে। তবে ভারতীয় নাগরিকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত ভারতীয়দের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। ভোটব্যাঙ্কের রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের নিরাপত্তাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande