হলদিয়া সমুদ্রবন্দরকে অভিবাসন চেকপয়েন্ট হিসেবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের হলদিয়া সমুদ্রবন্দরকে অভিবাসন সংক্রান্ত নির্ধারিত চেকপয়েন্টগুলির তালিকায় যুক্ত করেছে। বর্তমানে ভারতের উপকূলজুড়ে ৪০টি সমুদ্রবন্দর অভিবাসন চেকপয়েন্ট রয়েছে এবং হলদিয়া এই তালিকায় ৪১-তম
হলদিয়া সমুদ্রবন্দরকে অভিবাসন চেকপয়েন্ট হিসেবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের


নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের হলদিয়া সমুদ্রবন্দরকে অভিবাসন সংক্রান্ত নির্ধারিত চেকপয়েন্টগুলির তালিকায় যুক্ত করেছে। বর্তমানে ভারতের উপকূলজুড়ে ৪০টি সমুদ্রবন্দর অভিবাসন চেকপয়েন্ট রয়েছে এবং হলদিয়া এই তালিকায় ৪১-তম সংযোজন হতে চলেছে।

এই স্বীকৃতির ফলে বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক যাত্রীদের বৈধ নথিপত্র সহ সরাসরি হলদিয়া বন্দরে প্রবেশ এবং প্রস্থানের সুবিধা চালু হবে। এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande