শ্রাবণী মেলা ঘিরে জোরদার প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর
ভাগলপুর, ২৩ জুন (হি.স.): বিখ্যাত শ্রাবণী মেলাকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে ভাগলপুর জেলা প্রশাসন। মেলা চলাকালীন তীর্থযাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পর্যালো
শ্রাবণী মেলা ঘিরে জোরদার প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর


ভাগলপুর, ২৩ জুন (হি.স.): বিখ্যাত শ্রাবণী মেলাকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে ভাগলপুর জেলা প্রশাসন। মেলা চলাকালীন তীর্থযাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ‘সমীক্ষা ভবন’-এর সভাকক্ষে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অলঙ্কৃতা পাণ্ডে এবং সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমোদ কুমার। বৈঠকে বিভিন্ন দফতরের আধিকারিকরা অংশ নেন। শ্রাবণী মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, তীর্থযাত্রীদের সুবিধা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে এসএসপি প্রমোদ কুমার জানান, সুলতানগঞ্জ থেকে শুরু হওয়া কাঁওয়ারিয়া পথের প্রায় ১৫ কিলোমিটার অংশ ভাগলপুর জেলার মধ্যে রয়েছে। এই গোটা পথে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহলদারির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, গঙ্গার ঘাটগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি নদীপথেও পুলিশি টহলের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

এসএসপি বলেন, গত বছরের শ্রাবণী মেলায় যে সব ত্রুটি ও ঘাটতি সামনে এসেছিল, সেগুলি চিহ্নিত করে এ বছর প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। তীর্থযাত্রীরা যাতে কোনও রকম সমস্যার মুখে না পড়েন, সেজন্য সংশ্লিষ্ট সমস্ত দফতরকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনের লক্ষ্য, উন্নত ও সুসংহত ব্যবস্থাপনার মাধ্যমে এ বছরের শ্রাবণী মেলাকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande