বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না : মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৩ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় মঙ্গলবার প্রথম বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় জবাবি ভাষণে তিনি জানান, বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, তৃণমূলনেত্রী রানি রাসমণি সরণ
বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না : মুখ্যমন্ত্রী


কলকাতা, ২৩ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় মঙ্গলবার প্রথম বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় জবাবি ভাষণে তিনি জানান, বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, তৃণমূলনেত্রী রানি রাসমণি সরণীতে অবস্থানের আবেদন জানিয়েছিলেন। রাজ্যের তরফে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানের ছাড়পত্র দেওয়া হয়। বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। সেই বার্তাই এর মাধ্যমে দিলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ক্ষমতা হারানোর পর নিজেকে ‘ঘরবন্দি’ রেখেছিলেন মমতা। হকার উচ্ছেদ ইস্যুতে শেষপর্যন্ত পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী। ধর্মতলার ওয়াই চ্যানেলে সেই অবস্থান কর্মসূচি হয়েছিল। সেই বিষয়ে এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন- রানি রাসমণিতে বসব। পুলিশ আমায় জিজ্ঞাসা করল কী করব? আমি বললাম ওয়াই চ্যানেলে দিন। এরপরেই মমতাকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রোজ যত খুশি মিছিল করুন। এগারোর পরিবর্তনে আমি রাস্তায় ছিলাম। আমি জানি আর আসতে পারবেন না। পাশাপাশি, তৃণমূল আমলে বিরোধীদের কণ্ঠরোধ থেকে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande