মঙ্গলেও তুমুল বৃষ্টিতে মুম্বইয়ে, প্রাকবর্ষার বর্ষণ বাণিজ্যনগরীতে
মুম্বই, ২৩ জুন (হি.স.): রবি ও সোমবারের পর মঙ্গলবারও তুমুল বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই। এদিন সকালে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়; মাতুঙ্গার সেনাপতি বাপট রোডে মুষলধারে বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই ও বাণিজ্যনগরীর পার্শ্ব
মঙ্গলেও তুমুল বৃষ্টিতে মুম্বইয়ে, প্রাকবর্ষার বর্ষণ বাণিজ্যনগরীতে


মুম্বই, ২৩ জুন (হি.স.): রবি ও সোমবারের পর মঙ্গলবারও তুমুল বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই। এদিন সকালে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়; মাতুঙ্গার সেনাপতি বাপট রোডে মুষলধারে বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই ও বাণিজ্যনগরীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক-বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। এদিন সকালে লোনাভালার কিছু অংশেও বৃষ্টি হয়েছে।

রবিবারের আগে পর্যন্ত অসহ্য গরমে নাজেহাল অবস্থা ছিল মুম্বইয়ে। রবিবারের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিকে প্রাক-বর্ষার বৃষ্টি বলেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বিগত তিনদিন ধরে বৃষ্টির দরুন গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। মুম্বইয়ের মেরিন ড্রাইভ, দাদর রেল স্টেশন চত্বরেও স্বস্তির বৃষ্টি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande