আরারিয়ায় বিদেশি মদ সহ গ্রেফতার ২
আরারিয়া, ২৩ জুন ( হি.স.): অবৈধ মদ পাচার চক্র রুখতে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের আরারিয়ার জোকিহাট থানার পুলিশ সোমবার রাতে পাথরাবাড়ি-ভেলাগঞ্জ সড়ক সংলগ্ন একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার করে মোট ৩৪০.৫০ লিটার বিদেশি মদ। ঘটনাস্থল থেকে গ্রেফতা
আরারিয়ায় বিদেশি মদ সহ গ্রেফতার ২


আরারিয়া, ২৩ জুন ( হি.স.): অবৈধ মদ পাচার চক্র রুখতে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের আরারিয়ার জোকিহাট থানার পুলিশ সোমবার রাতে পাথরাবাড়ি-ভেলাগঞ্জ সড়ক সংলগ্ন একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার করে মোট ৩৪০.৫০ লিটার বিদেশি মদ। ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় দুই পাচারকারী।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে এলাকায় টহল দেওয়ার সময় গোপন সূত্রে পুলিশ খবর পায়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দুজন পাচারকারীকে। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি গাড়ি এবং একটি বাইক। ধৃত দুই পাচারকারীর জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে। এই অবৈধ পাচারচক্রে আরও কেউ যুক্ত রয়েছে কিনা , তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande