
নওয়াদা , ২৪ জুন (হি.স.): অবৈধ কার্যকলাপ রুখতে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ । বিভিন্ন অসামাজিক কাজে জড়িত ২৮ জন দুষ্কৃতীকে বুধবার গ্রেফতার করল বিহারের নওয়াদা থানার পুলিশ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকায় অপরাধমূলক কার্যকলাপ কমানোর লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান চালানো হয়। খুনের চেষ্টা ডাকাতি, ধর্ষণ এবং এলাকায় অশান্তি তৈরির মতো বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিল ধৃত ২৮ জন দুষ্কৃতী যারা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। দীর্ঘ অনুসন্ধান চালানোর পর পুলিশ বুধবার তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে প্রত্যেকেই তাদের অপরাধ স্বীকার করে। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও মামলার নিস্পত্তি হবে , এমনটাই আশা রাখছেন তিনি। এই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক