শর্ট সার্কিটের জেরে আগুন, পুড়ে ছাই দুই দোকান
সহরসা, ২৫ জুন (হি.স.) : বিহারের সিমরি বখতিয়ারপুর বাজারে শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মহকুমা সদর সিমরি বখতিয়ারপুরের দুর্গা স্থান গলিতে বৃহস্পতিবার ভোররাতে এই আগুন লাগে। ঘটনায় দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে
শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই দুই দোকান


সহরসা, ২৫ জুন (হি.স.) : বিহারের সিমরি বখতিয়ারপুর বাজারে শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মহকুমা সদর সিমরি বখতিয়ারপুরের দুর্গা স্থান গলিতে বৃহস্পতিবার ভোররাতে এই আগুন লাগে। ঘটনায় দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার ভোর প্রায় ৩টা নাগাদ ‘জুবিলি টেলার্স’ নামের একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া ও পরে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের আর একটি দোকানেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। তবে তাঁদের অভিযোগ, দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা দেরি করে। ততক্ষণে আগুন ব্যাপক আকার ধারণ করেছিল।

স্থানীয়দের বক্তব্য, জ্বলন্ত দোকানের শাটার খোলার সময় আগুনের শিখা পাশের একটি বিদ্যুতের খুঁটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমন পরিস্থিতিতেও বিদ্যুৎ দফতর সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি বলে অভিযোগ। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে এবং ঝুঁকি আরও বেড়ে যায়।ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, বিদ্যুৎ দফতর সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে এবং দমকল দ্রুত পৌঁছলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হতো।

দমকলকর্মী এবং স্থানীয় যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় ‘জুবিলি টেলার্স’-এর মালিক মোহাম্মদ আতিক এবং সম্প্রতি চালু হওয়া ‘কোমল বস্ত্রালয়’-এর মালিক চঞ্চল দেবীর দোকানের সমস্ত মালপত্র পুড়ে যায়। দুই ব্যবসায়ীই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande