তারাতলায় নির্মীয়মাণ ভবন বিপর্যয়, বিধানসভায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২৫ জুন (হি. স.) : কলকাতা পুরসভার অন্তর্গত তারাতলা এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় বিধানসভা অধিবেশনে সরকারের তরফে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সভায় তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এই ঘ
মুখ্যমন্ত্রীর সরকারি বিবৃতি প্রদান বিধানসভায়


কলকাতা, ২৫ জুন (হি. স.) : কলকাতা পুরসভার অন্তর্গত তারাতলা এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় বিধানসভা অধিবেশনে সরকারের তরফে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সভায় তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এই ঘটনায় মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজ্য সরকারের তরফে এই ঘটনার ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে এবং জখমদের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে।

তিনি আরও বলেন, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, তবুও রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে মাথা পিছু ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আহতদের প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার অধিবেশনের প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে সবিস্তার জানান। অধ্যক্ষ রথীন্দ্র বোস সভায় আগেই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ ও উল্লেখ পর্ব শুরু হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande