দাঁতনে তৃণমূল ব্লক সভাপতি মণি মিশ্র গ্রেফতার
দাঁতন, ২৫ জুন (হি.স.): পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মণি মিশ্রকে বুধবার রাতে দাঁতন থানার পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার পর এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট ম
দাঁতনে তৃণমূল ব্লক সভাপতি মণি মিশ্র গ্রেফতার


দাঁতন, ২৫ জুন (হি.স.): পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মণি মিশ্রকে বুধবার রাতে দাঁতন থানার পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার পর এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট মামলার তদন্তের সূত্রে এই গ্রেফতারি করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তদন্তের স্বার্থে আপাতত এই সংক্রান্ত সমস্ত তথ্য গোপন রাখা হয়েছে বলে পুলিশের দাবি।

এই খবর লেখা পর্যন্ত, মণি মিশ্রের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বা জেলা নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মণি মিশ্রকে জেলার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande