জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট-২০২৬’ নিয়ে বিশেষ আয়োজন
কলকাতা, ২৪ জুন (হি. স.) : আগামী ৩০ জুন ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)। সেই উপলক্ষে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট–২০২৬’। অনুষ্ঠা
জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট-২০২৬’ নিয়ে বিশেষ আয়োজন


কলকাতা, ২৪ জুন (হি. স.) : আগামী ৩০ জুন ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)। সেই উপলক্ষে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট–২০২৬’। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

১৯১৬ সালে প্রতিষ্ঠিত জেডএসআই দেশের প্রাণীবৈচিত্র্য গবেষণা ও নথিবদ্ধকরণের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১১১ ঘণ্টার হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৯ জুন। একই দিনে সারা দেশ থেকে নির্বাচিত পাঁচটি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে।

৩০ জুন প্রকাশিত হতে চলেছে ‘অ্যানিম্যাল ডিসকভারিজ–২০২৫’ ও ‘প্ল্যান্ট ডিসকভারিজ–২০২৫’। পাশাপাশি প্রকাশ পাবে একাধিক গবেষণা গ্রন্থ ও বিশেষ প্রকাশনা। একই সাথে উন্মোচিত হবে ‘ফনা অব ইন্ডিয়া চেকলিস্ট’ সংস্করণ ৩.০, যেখানে ১,০৫,৯৫৩টি প্রজাতি ও উপপ্রজাতির তথ্য সংকলিত হয়েছে। এছাড়া চালু হবে ‘প্যালিওইন্ডিয়া পোর্টাল’, যা দেশের জীবাশ্ম প্রাণিবৈচিত্র্যের একটি ডিজিটাল ভাণ্ডার হিসেবে কাজ করবে।

তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে ৫০০-রও বেশি প্রতিনিধি অংশ নেবেন। ট্যাক্সোনমি, সিস্টেম্যাটিক্স এবং প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আলোচনা হবে বিভিন্ন অধিবেশনে। সম্মেলনের পর চূড়ান্ত সুপারিশপত্রটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande