
ইটানগর, ২৪ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলার ইয়াজালি সার্কলের অন্তর্গত ‘নর্থ-ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ (নিপকো) প্রকল্পের নিকটবর্তী পুসা এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হড়কা বন্যার জলে ১৫টির বেশি আবাসিক কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক দুর্যোগের কবল পড়ে জনকৈ মহিলা নিখোঁজ বলে জানা গেছে।
আজ বুধবার সরকারি সূত্রে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা প্রবল বর্ষণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে নিপকো প্রকল্প এবং আশপাশর অঞ্চলে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, নির্মীয়মাণ একটি রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় জল নিম্নাঞ্চলে অবস্থিত নিপকোর আবাসিক কোয়ার্টারগুলিতে প্রবেশ করে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দুৰ্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় ১৫-র বেশি আবাসিক কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মহিলার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রাণহানিরও প্রাথমিক তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত সে সম্পৰ্কে সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
কেয়ি পানিয়রের জেলাশাসক শ্বেতা নাগারকোটি মেহতা জানান, ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। অকুস্থলে পাঠানো হয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকা হয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ-কে।
জেলাশাসক আরও জানান, ইয়াজালি এলাকার সমস্ত যানবাহন ও সংরক্ষিত সম্পদ উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে। এছাড়া এলাকার প্রাক্তন সেনাকর্মীদেরও উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের পাওয়ারহাউস বন্ধ করে দিয়েছে নিপকো। তারা শুরু করেছে বাঁধ থেকে নিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার কাজ।
জেলাশাসক শ্বেতা নাগারকোটি মেহতা জানান, প্রবল বৃষ্টির দরন একাধিক ভূমিধসের খবর এসেছে। জাতীয় সড়কের তিনটি ব্যাহত হয়ে পড়েছে স্থানে যান চলাচল। দুৰ্যোগ ব্যবস্থাপনা কৰ্তৃপক্ষের জারিকৃত বুলেটিনের উদ্ধৃতি দিয়ে জেলাশাসক জানান, পোতিন ও হোজ এলাকার কাছে জাতীয় সড়কের বিভিন্ন অংশে বেশ কয়েকজন মানুষ আটকে পড়েছেন। রাস্তা পরিষ্কারের সরঞ্জাম দিয়ে উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং রাস্তা নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তিনি সাধারণ মানুষকে লোয়ার সুবনশিরি জেলার জিরো অভিমুখে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জেলাশাসক শ্বেতা নাগারকোটি মেহতা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস