রক্ষাকবচ চেয়ে আদালতে মানস ভুঁইয়া
কলকাতা, ২৪ জুন (হি.স.): আদালতের দরজায় এ বার আরও এক তৃণমূল নেতা। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মানস ভুঁইয়া। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি পুলিশ নোটিস পাঠিয়েছে। সেই আশঙ্কা থ
রক্ষাকবচ চেয়ে আদালতে মানস ভুঁইয়া


কলকাতা, ২৪ জুন (হি.স.): আদালতের দরজায় এ বার আরও এক তৃণমূল নেতা। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন মানস ভুঁইয়া। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি পুলিশ নোটিস পাঠিয়েছে। সেই আশঙ্কা থেকেই আদালতে গেছেন মানস।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই মানস কোথায় আছেন, বলতে পারছিলেন না কেউই। এর পরে বুধবার আদালতের দ্বারস্থ হন তিনি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনদের মতো নেতারাও গিয়েছেন আদালতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande