
লখনউ, ২৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার, বিজনৌর থানার অন্তর্গত কিষাণ পথে। বেপরোয়া গতির বাইক সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম, শিবম ওরফে বলদেব (২২)। সে নাটকুরের বাসিন্দা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , এদিন কিষাণ পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া গতির বাইক । দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় বাইক আরোহী শিবম। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক