(আপডেট) আমাদের সরকার পুরো বিষয়টি নজরে রাখছে, তারাতলায় বিপর্যয় প্রসঙ্গে বক্তব্য সুকান্ত মজুমদারের
কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন এই বিপর
(আপডেট) আমাদের সরকার পুরো বিষয়টি নজরে রাখছে, তারাতলায় বিপর্যয় প্রসঙ্গে বক্তব্য সুকান্ত মজুমদারের


কলকাতা, ২৪ জুন (হি.স.): তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন এই বিপর্যয় প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এখন সবচেয়ে জরুরি হলো উদ্ধারকাজ। সেই উদ্ধারকাজ চলছে। আমাদের সরকার পুরো বিষয়টি নজরে রাখছে। সম্ভবত আগের সরকারের আমলেই এর অনুমতি দেওয়া হয়েছিল। ইদানীং এমন অনেক ঘটনা সামনে আসছে। সম্প্রতি দেখা গেছে যে, কলকাতা পৌরসভা এমন অনেক কিছুর অনুমতি দিয়েছিল যা বেআইনি ছিল, তাই সরকার বিষয়টি খতিয়ে দেখবে।

এদিকে, সিপিআই(এম) নেতা ফয়াজ আহমেদ খান এই বিপর্যয় প্রসঙ্গে বলেন, কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনকেই এর দায় নিতে হবে, কারণ, এখানে চলা বেআইনি কার্যকলাপ নিয়ে মানুষ বহুবার অভিযোগ জানিয়েছে। কিন্তু এই 'টাকার খেলা'র কারণেই আজ নিরীহ শ্রমিক ও সাধারণ মানুষের প্রাণ গেল। এই প্রাণহানির দায় বর্তমান রাজ্য সরকারকেই বহন করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande