
গ্যাংটক, ২৮ জুন (হি.স.): প্রবল বৃষ্টিপাতের ফলে সিকিমে ভেসে গেল সেতু। মঙ্গন জেলায় বন্যা ও ধসের ফলে ভেঙে পড়েছে ফি খোলা নদীর উপরের এই বেইলি সেতু। সেটি ফিডাং ও সানকাললাং এলাকা দু’টিকে যুক্ত করে। এর ফলে ডোজঙ্গু এলাকার বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় এক পঞ্চায়েত সদস্য সেতু ভেসে যাওয়ার ভয়াবহ ভিডিও প্রকাশ্যে আনেন।
প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের জংগু এলাকার ফিডাং-এ ভারী বর্ষণের ফলে শনিবার রাতে ফি খোলা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি সম্পূর্ণ ভেসে গেছে, যার ফলে ফিডাং-সানকাললাংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনার জেরে ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ