
কলকাতা, ২৮ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি হরিপদ ভারতীর জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্রদ্ধাজ্ঞাপন করলেন| রবিবার সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি ও প্রাক্তন বিধায়ক, শিক্ষাবিদ অধ্যাপক শ্রী হরিপদ ভারতী মহোদয়ের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বিজেপির প্রথম রাজ্য সভাপতি হরিপদ ভারতীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সমাজ মাধ্যমে লিখেছেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রথম সভাপতি, অধ্যাপক শ্রদ্ধেয় হরিপদ ভারতী মহোদয়ের জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় শ্রদ্ধাজ্ঞাপন করে সমাজ মাধ্যমে লিখেছেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্ত ভিত গড়ে তোলার অন্যতম পথিকৃৎ, প্রথম রাজ্য সভাপতি অধ্যাপক হরিপদ ভারতী-কে তাঁর জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর প্রণাম। আদর্শ, সংগঠন ও নিষ্ঠার যে বীজ তিনি রোপণ করেছিলেন, তা আজও অসংখ্য কর্মীকে অনুপ্রাণিত করে চলেছে।
রাজ্যের মন্ত্রী অর্জুন সিং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সমাজ মাধ্যমে লিখেছেন, আদর্শ, সততা ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত, পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রদ্ধেয় হরিপদ ভারতী মহাশয়ের জন্মজয়ন্তীতে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত