
শ্রীভূমি (অসম), ২৮ জুন (হি.স.) : রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আবাসন, নগরোন্নয়ন এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় আগামীকাল সোমবার শ্রীভূমি জেলা সফরে আসছেন।
অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার জেলাশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টায় সরকারি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও আগামীকালের বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি বৈঠকে সাংসদ কৃপানাথ মালা সহ তিন বিধায়ক জাকারিয়া আহমেদ, আমিনুর রশিদ চৌধুরী এবং বিজয় মালাকার অংশ নেবেন।
এছাড়া এদিন (সোমবার) বিকাল চারটায় মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি জেলা বিজেপির সদর কার্যালয়ে যাবেন। দলীয় কার্যালয়ের কার্যক্রম শেষ করে শিলচরের উদ্দেশ্যে শ্রীভূমি ত্যাগ করবেন মন্ত্রী কৌশিক রায়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস