বিদ্যুৎ দফতরের সংবর্ধনা গোঘাট বিধায়ককে
আরামবাগ , ২৮ জুন (হি.স.): কামারপুকুর বিদ্যুৎ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা জানানো হয় রবিবার । বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। সংবর্ধনা গ্র
বিদ্যুৎ দপ্তরের গোঘাট বিধায়ক কে সম্বর্ধনা


আরামবাগ , ২৮ জুন (হি.স.): কামারপুকুর বিদ্যুৎ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা জানানো হয় রবিবার । বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

সংবর্ধনা গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রশান্ত দিগার বিদ্যুৎ দফতরের কর্মীদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে নিরবচ্ছিন্ন ও উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে বিদ্যুৎ পরিসেবা আরও উন্নত ও জনবান্ধব করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের স্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে এলাকাবাসী আরও উন্নত পরিষেবা পান।

অনুষ্ঠানে বিদ্যুৎ দফতরের আধিকারিক, কর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande