রাষ্ট্রপতির হাত থেকে প্রতিরক্ষা সম্মাননা পেলেন ১০৫ সেনা ও উপকূলরক্ষী বাহিনীর সদস্য, সাত আধিকারিককে ‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ‘ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি-২০২৬’ (দ্বিতীয় পর্যায়)-এ সশস্ত্র বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (আইসিজি) ১০৫ জন আধিকারিক ও কর্মীকে বিভিন্ন বিশিষ্ট সেবা সম্মান
রাষ্ট্রপতির হাত থেকে প্রতিরক্ষা সম্মাননা পেলেন ১০৫ সেনা ও উপকূলরক্ষী বাহিনীর সদস্য, সাত আধিকারিককে ‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’


নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ‘ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি-২০২৬’ (দ্বিতীয় পর্যায়)-এ সশস্ত্র বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (আইসিজি) ১০৫ জন আধিকারিক ও কর্মীকে বিভিন্ন বিশিষ্ট সেবা সম্মাননায় ভূষিত করেন। দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় অসামান্য নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়।

এদিন মোট সাতজন আধিকারিককে ‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’, ৩০ জনকে ‘পরম বিশিষ্ট সেবা পদক’, ১২ জনকে ‘উত্তম যুদ্ধ সেবা পদক’ এবং ৫৬ জনকে ‘অতি বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।

‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’ প্রাপকদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর, লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘই, এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী, অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি এবং অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র।

‘পরম বিশিষ্ট সেবা পদক’ পান ৩০ জন সিনিয়র আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন নৌবাহিনীর অ্যাডমিরাল (তৎকালীন ভাইস অ্যাডমিরাল) কৃষ্ণ স্বামীনাথন, লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দর সিং, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, এয়ার মার্শাল তেজিন্দর সিং, এয়ার মার্শাল সিথেপল্লি শ্রীনিবাস-সহ স্থল, নৌ ও বায়ুসেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

‘উত্তম যুদ্ধ সেবা পদক’ প্রদান করা হয় ১২ জন আধিকারিককে। তাঁদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না, লেফটেন্যান্ট জেনারেল প্রশান্ত শ্রীবাস্তব, লেফটেন্যান্ট জেনারেল রাজন শরাওয়াত, লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস. পেঢারকর, লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং, লেফটেন্যান্ট জেনারেল প্রসন্ন কিশোর মিশ্র, ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি, এয়ার মার্শাল প্রবীণ কেশব ভোহরা, এয়ার কমোডর অজয় কুমার চৌধুরী, এয়ার কমোডর প্রভাত মালিক এবং গ্রুপ ক্যাপ্টেন কামরান নাজির।

এছাড়া ‘অতি বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয় ৫৬ জন আধিকারিক ও কর্মীকে। তাঁদের মধ্যে রয়েছেন এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ বর্ষ্ণেয়, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহেলা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা, নৌ ও বায়ুসেনার একাধিক জ্যেষ্ঠ আধিকারিক, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ডনি মাইকেল এবং সেনাবাহিনীর সুবেদার এইচ. হোকাটো সেমা।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে সম্মানপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাঁদের নিষ্ঠা, সাহসিকতা এবং অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande