(আপডেট) অমরনাথ যাত্রা নির্বিঘ্ন করতে অত্যাধুনিক ও বহুস্তরীয় নিরাপত্তা বলয়
জম্মু, ৩০ জুন ( হি.স.): ৩ জুলাই থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তীর্থযাত্রায় নিরাপত্তা বলয় নিশ্ছিদ্র করতে তৎপর হল যৌথ সুরক্ষা বাহিনী। এই নিরাপত্তা ব্যবস্থার মূল কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছে জম্মুতে স্থাপিত অত্যাধুনিক ইন্টিগ
(আপডেট) অমরনাথ যাত্রা নির্বিঘ্ন করতে অত্যাধুনিক ও বহুস্তরীয় নিরাপত্তা বলয়


জম্মু, ৩০ জুন ( হি.স.): ৩ জুলাই থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তীর্থযাত্রায় নিরাপত্তা বলয় নিশ্ছিদ্র করতে তৎপর হল যৌথ সুরক্ষা বাহিনী। এই নিরাপত্তা ব্যবস্থার মূল কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছে জম্মুতে স্থাপিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে। এর কন্ট্রোল রুম থেকে যাত্রাপথ, বেস ক্যাম্প, স্পর্শকাতর এলাকা এবং সুরক্ষাবাহিনীর গতিবিধির উপর টানা ২৪ ঘণ্টা নজর রাখা হবে।

এই ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা সংস্থার লাইভ ফিড বা ভিডিও লিঙ্ক। উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিক্যামেরা, কৃত্তিম বুদ্ধিমত্তা চালিত ভিডিও অ্যানালিটিক্স, মুখাবয়ব চেনার প্রযুক্তি, ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি এবং জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সম্পূর্ণ যাত্রাপথের প্রতিটি মুহূর্তের উপর কড়া নজর রাখা হচ্ছে। যেকোনও ধরনের সন্দেহজনক গতিবিধি চোখে পড়ামাত্রই এই কন্ট্রোল সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সুরক্ষাবাহিনীকে সতর্কবার্তা পাঠানো হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande