মানকাচরে পুলিশের অভিযানে উদ্ধার ১২৬ বস্তা চোরাই জিরা
মানকাচর (অসম), ২৯ জুন (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত সুখচর থানার পুলিশের অভিযানে ১২৬ বস্তা চোরাই জিরা উদ্ধার করা হয়েছে। জিরাগুলি ব্রহ্মপুত্র নদপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সুখচর থানার প
মানকাচরে পুলিশের অভিযানে উদ্ধার ১২৬ বস্তা চোরাই জিরা


মানকাচর (অসম), ২৯ জুন (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত সুখচর থানার পুলিশের অভিযানে ১২৬ বস্তা চোরাই জিরা উদ্ধার করা হয়েছে। জিরাগুলি ব্রহ্মপুত্র নদপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে সুখচর থানার পুলিশ আজ সোমবার সকালে ভুটিয়াডাঙার খোপাতি এলাকায় অভিযান চালায়। খোপাতি এলাকায় নির্মীয়মাণ একটি বাড়িতে লুকিয়ে রাখা ১২৬ বস্তা জিরা উদ্ধার করেন পুলিশের অভিযানকারীরা।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত জিরাগুলি জনৈক রিজাউল ইসলাম নামের ব্যক্তির বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। তবে পুলিশি অভিযানের আগাম খবর পেয়ে বাড়ির মালিক রিজাউল পালিয়ে গা ঢাকা দেওয়ায় তাকে ধরা যায়নি। উদ্ধারকৃত জিরাগুলি সুখচর থানায় নিয়ে রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande