১৭২তম হুল দিবস পালিত গোঘাটের কামারপুকুরে, সিধু-কানুর আত্মবলিদান স্মরণে শ্রদ্ধার্ঘ্য
আরামবাগ, ৩০ জুন (হি.স): মঙ্গলবার ৩০ জুন সারা দেশের পাশাপাশি গোঘাটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৭২তম হুল দিবস। হুগলির গোঘাটের কামারপুকুর ডাকবাংলা এলাকায় সিধু ও কানুর আবক্ষ মূর্তির পাদদেশে মহাসমারোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে
কামারপুকুরে হুল দিবস পালন


আরামবাগ, ৩০ জুন (হি.স): মঙ্গলবার ৩০ জুন সারা দেশের পাশাপাশি গোঘাটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৭২তম হুল দিবস। হুগলির গোঘাটের কামারপুকুর ডাকবাংলা এলাকায় সিধু ও কানুর আবক্ষ মূর্তির পাদদেশে মহাসমারোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। শহীদ সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় বক্তারা ১৮৫৫ সালের সাঁওতাল হুল আন্দোলনের ইতিহাস তুলে ধরে সিধু ও কানুর আত্মবলিদান এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। উপস্থিত বক্তারা বলেন, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সিধু-কানুর নেতৃত্বে গড়ে ওঠা এই বিদ্রোহ আজও সমাজকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে হুল দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও জোর দেওয়া হয়। শ্রদ্ধা, সম্মান ও দেশাত্মবোধের আবহে এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande