উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে স্মার্ট অনলাইন লিফট মনিটরিং ব্যবস্থার প্রবর্তন
গুয়াহাটি, ৩০ জুন (হি.স.) : ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে যাত্রী-সুবিধা মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রঙিয়া ডিভিশনের অধীন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে লিফটের অনলাইন পর্যবেক্ষণের জন্য ভারতীয় রেলওয়ের ''নেটিভ
স্মার্ট অনলাইন লিফট মনিটরিং ব্যবস্থা


গুয়াহাটি, ৩০ জুন (হি.স.) : ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে যাত্রী-সুবিধা মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রঙিয়া ডিভিশনের অধীন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে লিফটের অনলাইন পর্যবেক্ষণের জন্য ভারতীয় রেলওয়ের 'নেটিভ আইওটি-বেসড ইল্ড অ্যানালিসিস, টেলিমেট্রি, রেকর্ডিং অ্যান্ড কন্ট্রোল' (আইআর-নিয়ন্ত্রক) ব্যবস্থা সফলভাবে শুরু করেছে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (সিআরআইএস) দ্বারা উদ্ভাবিত ‘ইন্টারনেট অব থিংস’ (আইওটি) বেসড এই প্ল্যাটফর্ম লিফট পরিচালনার ক্ষেত্রে সেন্ট্রেলাইসড ও রিয়েল-টাইম বা তাৎক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা প্রদান করা ছাড়াও এতে নির্ভরযোগ্যতা, সুরক্ষা ও পরিচালনগত দক্ষতা নিশ্চিত করে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ভারতীয় রেলওয়ের আইওটি বেসড ‘ইল্ড অ্যানালিসিস, টেলিমেট্রি, রেকর্ডিং অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থাটি লিফটের পরিচালনগত অবস্থা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে, তাৎক্ষণিকভাবে কোনও ত্রুটি বা অস্বাভাবিকতা শনাক্ত করে এবং মেইনটেনেন্স কর্মীদের জন্য রিয়েল-টাইম অ্যালার্ট প্রদান করে। এই ইন্টেলিজেন্ট পর্যবেক্ষণ ব্যবস্থাটি দ্রুত ত্রুটি শনাক্তকরণ, দ্রুত পরিষেবা পুনরুদ্ধার এবং সুশৃঙ্খল প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের সুবিধা প্রদান করে। যার ফলে ডাউনটাইম হ্রাস পায় এবং যাত্রীদের জন্য সুরক্ষামূলক, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন লিফট পরিষেবা নিশ্চিত হয়। এই সিস্টেমটি ডেটা-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনাকে সহায়তা করে। এতে স্টেশন পরিকাঠামোর সামগ্রিক দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করে।

তিনি জানান, রঙিয়া ডিভিশনের অধীনে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে চারটি লিফট কভার করে প্রজেক্টটি ১০০ শতাংশ বাস্তবায়নের সাথে সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে নিউ বঙাইগাঁওয়ে দুটি এবং রঙিয়ায় দুটি লিফট রয়েছে। এই স্মার্ট মনিটরিং সিস্টেমটির সফল বাস্তবায়ন, পরিচালনগত উৎকর্ষ এবং প্রযুক্তিনির্ভর যাত্রী পরিষেবার ওপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক গুরুত্বকে প্রতিফলিত করে। এ ধরনের পদক্ষেপ রেলওয়ে স্টেশনগুলোকে আরও স্মার্ট, প্রতিক্রিয়াশীল ও যাত্রী-বান্ধব স্থানে রূপান্তরিত করছে এবং প্রত্যেক যাত্রীর জন্য নিরাপদ, সুগম ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের লক্ষ্যকে আরও সুদৃঢ় করছে, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande