
ইটানগর, ৩০ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশে বন্যার ফলে সৃষ্ট পরিস্থিতির পর্যালোচনা এবং দুর্যোগে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে আজ মঙ্গলবার রাজ্য সফরে এসেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজু।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দুই কেন্দ্রীয় মন্ত্রীকে অরুণাচল প্রদেশে স্বাগত জানান।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর তাৎক্ষণিক ব্যক্তিগত উদ্বেগ ও সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, পাশাপাশি পরিস্থিতি মূল্যায়নের জন্য রাজ্যে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানোর জন্যও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পেমা খান্ডু আরও বলেন, এই সফর প্রমাণ করে, সংকটের এই সময়ে ভারত সরকার অরুণাচল প্রদেশের জনগণের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিশ্রুতি বজায় রেখেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস