সরকারি শিক্ষকদের ব্যক্তিগত টিউশনি বন্ধ-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রামে প্রাইভেট টিউটরদের মিছিল
ঝাড়গ্রাম, ৩০ জুন (হি.স.) : সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত টিউশনি বন্ধ, প্রবীণ প্রাইভেট টিউটরদের পেনশনের ব্যবস্থা-সহ একাধিক দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামে আন্দোলনে নামলেন প্রাইভেট টিউটররা। প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির জেলা কমিটির ডাকে শহরে পদয
সরকারি শিক্ষকদের ব্যক্তিগত টিউশনি বন্ধ-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রামে প্রাইভেট টিউটরদের মিছিল


ঝাড়গ্রাম, ৩০ জুন (হি.স.) : সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত টিউশনি বন্ধ, প্রবীণ প্রাইভেট টিউটরদের পেনশনের ব্যবস্থা-সহ একাধিক দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রামে আন্দোলনে নামলেন প্রাইভেট টিউটররা। প্রাইভেট টিউটর সংগ্রাম সমিতির জেলা কমিটির ডাকে শহরে পদযাত্রা করে জেলাশাসক এবং জেলা বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

এদিন দুপুরে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্ক থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি জেলা প্রশাসনিক ভবনে পৌঁছায়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি প্রশাসনের সামনে তুলে ধরেন।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সরকারি স্কুলের শিক্ষকরা অর্থের বিনিময়ে ব্যক্তিগত টিউশনি করাতে পারবেন না—এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে প্রাইভেট টিউটরদের সরকারি দফতরে নিয়োগের সুযোগ সৃষ্টি, সকল প্রাইভেট টিউটরের জন্য সচিত্র পরিচয়পত্র প্রদান, ৬০ বছরের ঊর্ধ্বে প্রাইভেট টিউটরদের পেনশনের ব্যবস্থা এবং তাঁদের পরিবারের জন্য ভাতার দাবিও জানানো হয়। এছাড়া শিক্ষা ব্যবস্থায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল চালুর বিরোধিতাও করেন আন্দোলনকারীরা।

সংগঠনের রাজ্য আহ্বায়ক সুশান্ত পানিগ্রাহী বলেন, দীর্ঘদিন ধরেই প্রাইভেট টিউটররা অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। তাঁদের ন্যায্য দাবিগুলির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংগঠনের দাবি, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রাইভেট টিউটর এদিনের কর্মসূচিতে অংশ নেন। তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণে উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande