৩ জুলাই হাফলংঙে সিভিল সার্ভিসের ওপর ক্যারিয়ার সচেতনতা কর্মসূচি
হাফলং (অসম), ৩০ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার বাসিন্দা যুবক-যুবতীদের সিভিল সার্ভিসে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার লক্ষ্যে নর্থইস্ট ইয়ুথ ফাউন্ডেশন আগামী ৩ জুলাই হাফলং পিএমশ্রী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক ক্যারিয়ার সচেতনতা কর্মসূচি আয়োজনের
৩ জুলাই হাফলংঙে সিভিল সার্ভিসের ওপর ক্যারিয়ার সচেতনতা কর্মসূচি


হাফলং (অসম), ৩০ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার বাসিন্দা যুবক-যুবতীদের সিভিল সার্ভিসে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার লক্ষ্যে নর্থইস্ট ইয়ুথ ফাউন্ডেশন আগামী ৩ জুলাই হাফলং পিএমশ্রী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক ক্যারিয়ার সচেতনতা কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে বিশেষভাবে ইউপিএসসি এবং এপিএসসি পরীক্ষার প্রস্তুতি এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই কর্মসূচিতে শিক্ষার্থী, স্নাতক এবং চাকরি প্রত্যাশীদের সিভিল সার্ভিস ক্যারিয়ারের সুযোগ, পরীক্ষার প্রস্তুতির কৌশল, পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নর্থইস্ট ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্যারিয়ার মেন্টর রঞ্জন কে বরুয়া। তিনি গত এক দশকে উত্তরপূর্ব ভারতের হাজার হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরবেন। এছাড়া বক্তা হিসেবে থাকবেন সিএসএপি আইএএস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজদীপ লেখারু। তিনি এএইসি এবং আইআইএম কোঝিকোড়-এর প্রাক্তন শিক্ষার্থী এবং অসমের বহু সফল এপিএসসি প্রার্থীর মেন্টর হিসেবে সুপরিচিত।

আয়োজকদের মতে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ডিমা হাসাও জেলার যুবসমাজকে সিভিল সার্ভিসকে একটি সম্মানজনক ও জনসেবামূলক পেশা হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করা এবং পরীক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করা।

জেলার সকল শিক্ষার্থী, স্নাতক এবং সিভিল সার্ভিসে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে নর্থইস্ট ইয়ুথ ফাউন্ডেশন। যুবসমাজকে ক্যারিয়ার নির্দেশনা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande