দিল্লিতে যমুনা সেতু থেকে মরণঝাঁপ যুবকের, তল্লাশি এনডিআরএফ-এর
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): দিল্লিতে যমুনা সেতু থেকে মরণঝাঁপ দিল এক যুবক। পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওভার থেকে এক যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন, এমন খবর পাওয়ার পর সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। সোমবার সকাল পর্য
দিল্লিতে যমুনা সেতু থেকে মরণঝাঁপ যুবকের, তল্লাশি এনডিআরএফ-এর


নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): দিল্লিতে যমুনা সেতু থেকে মরণঝাঁপ দিল এক যুবক। পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে দিল্লি-নয়ডা ডাইরেক্ট ফ্লাইওভার থেকে এক যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন, এমন খবর পাওয়ার পর সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। সোমবার সকাল পর্যন্ত ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

সোমবার ভোররাতে দিল্লি দমকল এ বিষয়ে একটি ফোন পায়; তাতে জানানো হয়, স্কুটার-আরোহী এক যুবক যমুনা নদীতে ঝাঁপ দিয়েছেন। ফ্লাইওভারের ওপর তাঁর স্কুটার এবং সেটির পাশেই তাঁর পোশাক ও মোবাইল ফোনটি পাওয়া গেছে। নিখোঁজ যুবকের নাম অঙ্কিত শর্মা। সে পূর্ব দিল্লির প্রীত বিহারের বাসিন্দা। তিনি গাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এনডিআরএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, আমরা খবর পেয়েছি, ভোররাত আড়াইটে নাগাদ এক যুবক যমুনা সেতু থেকে ঝাঁপ দিয়েছেন। তল্লাশি অভিযান চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande