আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে বিধানসভার লবিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৯ জুন (হি. স.) : রাজ্য জুড়ে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায়–ও সোমবার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল রাজ্য সরকারের তরফে। বিধানসভার লবিতে এদিন শ্রদ্ধা নিবেদন
বিধানসভায় লবিতে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ২৯ জুন (হি. স.) : রাজ্য জুড়ে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায়–ও সোমবার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল রাজ্য সরকারের তরফে। বিধানসভার লবিতে এদিন শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী–সহ অন্যান্যরা।

এদিন সমাজ মাধ্যম ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, 'বাংলার বাঘ' স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম।

বাংলার শিক্ষা, সংস্কৃতি ও আত্মমর্যাদার ইতিহাসে তাঁর অসামান্য অবদান আজও আমাদের পথ দেখায়। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande