
কলকাতা ২৯ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন বিধায়কদের নিয়ে প্রশিক্ষণের ভাবনাচিন্তা। আগামী ৩ ও ৪ জুলাই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে দুই দিনের প্রশিক্ষণ শিবির। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস সোমবার বিধানসভায় জানিয়েছেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এছাড়াও প্রতিবেশী ৭টি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ওই ট্রেনিংয়ে যুক্ত থাকবেন। মূলতঃ সংসদীয় গণতন্ত্রের খুঁটিনাটি পাঠদানের জন্যেই এই উদ্যোগ। এছাড়া, সাংবাদিকদের এদিন অধ্যক্ষ রথীন্দ্র বোস জানান, নতুন বিধায়কদের জন্যে সরকারি উদ্যোগে বিধায়ক আবাস অর্থাৎ এম এল এ হোস্টেল থেকে সরাসরি যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত