আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৯ জুন (হি. স.) : রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সোমবার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনের শেষ তথা অষ্টম দিনে বিরতির সময় সংক্ষিপ্ত সময়ের জন্যে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা
অধ্যক্ষ রথীন্দ্র বোস শ্রদ্ধা অর্পণে বিধানসভায়


কলকাতা, ২৯ জুন (হি. স.) : রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সোমবার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালিত হয়েছে। বিধানসভার বাজেট অধিবেশনের শেষ তথা অষ্টম দিনে বিরতির সময় সংক্ষিপ্ত সময়ের জন্যে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ রথীন্দ্র বোস সোমবার বিধানসভায় বাংলার বাঘ-কে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সামাজিক মাধ্যমে জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, 'বাংলার বাঘ' স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম।

বাংলার শিক্ষা, সংস্কৃতি ও আত্মমর্যাদার ইতিহাসে তাঁর অসামান্য অবদান আজও আমাদের পথ দেখায়। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande