ধুন্ধুমার পরিস্থিতি তিরুবনন্তপুরমে, বিজেপি ও কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে বাদানুবাদ
তিরুবনন্তপুরম, ২৯ জুন (হি.স.): ধুন্ধুমার পরিস্থিতি কেরলের তিরুবনন্তপুরমে, বিজেপি ও কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে বাদানুবাদ ও সংঘর্ষের ঘটনায় ছড়ালো উত্তেজনা। সোমবার ভাজোত্তুকোনামের বিজেপি কাউন্সিলর সুগাথানের পদত্যাগের দাবিতে এলডিএফ কাউন্সিলররা প্ল্যাকার
ধুন্ধুমার পরিস্থিতি তিরুবনন্তপুরমে, বিজেপি ও কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে বাদানুবাদ


তিরুবনন্তপুরম, ২৯ জুন (হি.স.): ধুন্ধুমার পরিস্থিতি কেরলের তিরুবনন্তপুরমে, বিজেপি ও কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে বাদানুবাদ ও সংঘর্ষের ঘটনায় ছড়ালো উত্তেজনা। সোমবার ভাজোত্তুকোনামের বিজেপি কাউন্সিলর সুগাথানের পদত্যাগের দাবিতে এলডিএফ কাউন্সিলররা প্ল্যাকার্ড হাতে নিয়ে কাউন্সিল বৈঠকের শুরুতে বিক্ষোভ প্রদর্শন করলে বিজেপি ও কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।

কাপা আইনে গ্রেফতার হওয়া ভাজোত্তুকোনামের বিজেপি কাউন্সিলর সুগাথানকে অপসারণের দাবিতে সিপিএম কাউন্সিলররা বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যাপক তর্কাতর্কি হয়, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande