ভারত জুট মিলে অনিয়মের অভিযোগ, যৌথ পরিদর্শনের নির্দেশ শ্রমমন্ত্রীর
কলকাতা, ২৯ জুন (হি. স.) : ভারত জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি, পিএফ-সহ একাধিক অভিযোগ খতিয়ে দেখতে শীঘ্রই যৌথ পরিদর্শনের নির্দেশ দিল রাজ্যের শ্রম দফতর। সোমবার নব মহাকরণে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্ট
ভারত জুট মিল খোলার জন্যে বৈঠক সম্পন্ন


কলকাতা, ২৯ জুন (হি. স.) : ভারত জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি, পিএফ-সহ একাধিক অভিযোগ খতিয়ে দেখতে শীঘ্রই যৌথ পরিদর্শনের নির্দেশ দিল রাজ্যের শ্রম দফতর। সোমবার নব মহাকরণে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মিলের ছয়টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার ও হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায়ও উপস্থিত ছিলেন।শ্রম দফতর সূত্রের খবর, যৌথ পরিদর্শনে শ্রমিকদের প্রাপ্য বেতন, গ্র্যাচুইটি, পিএফ-সহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি, রাজ্য সরকারের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন, মিল চত্বরে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ এবং ভাড়ার উদ্দেশ্যে অনুমোদনহীন গুদাম তৈরির অভিযোগেও মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী।

বৈঠক শেষে শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, সরকারের পদক্ষেপে সমস্যার সমাধান নিয়ে তাঁরা আশাবাদী। শ্রমমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সুস্থ শিল্প পরিবেশ বজায় রেখে রাজ্যের শিল্পোন্নয়নের লক্ষ্যে সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande