অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি গঠন
কলকাতা, ২৯ জুন (হি. স.) : ফের চর্চায় উঠে এল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল! সোমবার বিধানসভায় পেশ নয় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল। জানা গিয়েছে, আপাতত এই সংক্রান্ত বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। তার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর
পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রীর ঘোষণা


কলকাতা, ২৯ জুন (হি. স.) : ফের চর্চায় উঠে এল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল! সোমবার বিধানসভায় পেশ নয় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল। জানা গিয়েছে, আপাতত এই সংক্রান্ত বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। তার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে কমিটি প্রাথমিক রিপোর্ট দেবে। একত্রবাস - সহ একাধিক বিষয়ে অভিন্ন দেওয়ানি বিধির ভূমিকা কী হবে, সেই ব্যাপারে কমিটির মতামত চাওয়া হয়েছে। কমিটির কাছে সকলেই নিজেদের মত বা সুপারিশ জানাতে পারবেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আগামী ২ জুলাই দেওয়ানি বিধির খসড়া বিল নিয়ে আলোচনা হবে। এরপর চার সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে দেওয়ানি বিধি কার্যকর হবে। সকলের জন্য এক রকম আইন চালু হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande