৩১ জুলাইয়ের মধ্যে পিএম-এফবিওয়াই এবং পিএম-কিষাণে নাম নথিভুক্তির আহ্বান শ্রীভূমি কৃষি দফতরের
শ্রীভূমি (অসম), ২৯ জুন (হি.স.) : আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শ্রীভূমি জেলার কৃষকদের ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ (পিএম-এফবিওয়াই) এবং পিএম-কিষাণে নাম নথিভুক্তি করতে আহ্বান জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক। জেলার যে সকল কৃষক এখনও ‘প্রধানমন্ত্রী ফসল বিম
৩১ জুলাইয়ের মধ্যে পিএম-এফবিওয়াই এবং পিএম-কিষাণে নাম নথিভুক্তির আহ্বান শ্রীভূমি কৃষি দফতরের


শ্রীভূমি (অসম), ২৯ জুন (হি.স.) : আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শ্রীভূমি জেলার কৃষকদের ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ (পিএম-এফবিওয়াই) এবং পিএম-কিষাণে নাম নথিভুক্তি করতে আহ্বান জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক।

জেলার যে সকল কৃষক এখনও ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-এর অধীনে নিবন্ধন করেননি, তাঁদের আগামী ৩১ জুলাই-এর মধ্যে নাম নথিভুক্ত করতে এক বিজ্ঞপ্তি জারি করে আহ্বান জানিয়েছেন কৃষি আধিকারিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শালি ধান চাষে নিয়োজিত কৃষকদের খরিফ-২০২৬ মরশুমে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধা পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। এজন্য কৃষকদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স, মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় (রামকৃষ্ণনগর) অথবা জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, শ্রীভূমিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিবন্ধনের জন্য প্রয়োজন হবে আধার কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, চাষের জমির নথি, মোবাইল নম্বর এবং সরকারি নির্ধারিত ১০০ টাকা ফি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে কৃষকরা পিএম-কিষান সম্মান নিধি-সহ বিভিন্ন সরকারি কৃষি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই জেলার সকল যোগ্য কৃষককে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র সহ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক।

জেলা কৃষি আধিকারিক বলেন, সময়মতো নিবন্ধন করলে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির ক্ষেত্রে বিমার সুরক্ষা পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কৃষি কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধাও নিশ্চিতভাবে গ্রহণ করতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande