একাধিক দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ চাঁপদানি পুরসভার কর্মীদের
কলকাতা, ২৯ জুন (হি.স.): বেতনবৃদ্ধি, সময়মতো মাইনে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সোমবার বিক্ষোভ দেখালেন চাঁপদানি পুরসভার কর্মীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে পুরপ্রধান এসে তাঁদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় না বসলে, আন্দোলন
একাধিক দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ চাঁপদানি পুরসভার কর্মীদের


কলকাতা, ২৯ জুন (হি.স.): বেতনবৃদ্ধি, সময়মতো মাইনে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সোমবার বিক্ষোভ দেখালেন চাঁপদানি পুরসভার কর্মীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে পুরপ্রধান এসে তাঁদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় না বসলে, আন্দোলন আরও তীব্র হবে। প্রয়োজনে পুরপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলেও সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা।

সপ্তাহের প্রথম দিনেই কর্মীদের এই আকস্মিক কর্মবিরতি ও বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়ে চাঁপদানি পুরসভার স্বাভাবিক কাজকর্ম। দূরদূরান্ত থেকে জরুরি দরকারে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande