
আরামবাগ , ২৯ জুন (হি.স.): আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে ভর্তি কাউন্সেলিংয়ে উপস্থিত এবিভিপি প্রতিনিধিদল। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ভর্তি কাউন্সেলিং অনুষ্ঠিত হয় সোমবার। কাউন্সেলিং চলাকালীন ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়ম মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র প্রতিনিধিরা।
রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবিভিপির সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এদিনের কাউন্সেলিংয়েও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে ভর্তি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এদিন এবিভিপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি শুভঙ্কর খা-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, যোগ্য ছাত্রছাত্রীরা যাতে নিয়ম মেনে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতেই তাঁদের এই উপস্থিতি।
শান্তিপূর্ণ পরিবেশেই এদিনের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA