
কলকাতা, ২৯ জুন (হি.স.): সোমবার ভরদুপুরে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বিবাদী বাগে একটি বহুতলে আগুন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। দমকল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই বাণিজ্যিক বহুতলের ৫ তলায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বহুতলের ভেতর থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা তড়িঘড়ি নিচে নেমে আসেন।
খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমদিকে কিছুটা বেগ পেতে হলেও, দমকল কর্মীদের তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ