সেশেলসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
ভিক্টোরিয়া, ২৯ জুন (হি.স.): সেশেলস সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিক্টোরিয়ার ''স্টাড লিনিটে'' স্টেডিয়ামে আয়োজিত সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। ''গেস্ট অফ অনার'' বা সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছ
সেশেলসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর


ভিক্টোরিয়া, ২৯ জুন (হি.স.): সেশেলস সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিক্টোরিয়ার 'স্টাড লিনিটে' স্টেডিয়ামে আয়োজিত সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। 'গেস্ট অফ অনার' বা সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।

সেশেলসের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় সশস্ত্র বাহিনী ও ভারতীয় নৌবাহিনীর দল। সেই সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সেশেলসে ‘ন্যাশনাল লাজুরনেন ডে’ উপলক্ষ্যে আয়োজিত জমকালো উদযাপনে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হার্মিনি, সে দেশের সরকার এবং সেশেলসের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande