(আপডেট) মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও নিজের বক্তব্যে অনড় হুমায়ুন
কলকাতা, ২৯ জুন (হি.স.): জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর কার্যত নিজের বক্তব্যে অনড়। সোমব
(আপডেট) মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও নিজের বক্তব্যে অনড় হুমায়ুন


কলকাতা, ২৯ জুন (হি.স.): জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর কার্যত নিজের বক্তব্যে অনড়। সোমবার শুভেন্দুর বক্তৃতার পরে তাঁর ব্যাখ্যা, তিনি সরকারের বিরুদ্ধে কিছু বলেননি। বলেছেন বিজেপির বিরুদ্ধে। উল্লেখ্য, কয়েক দিন আগে রেজিনগরে আপত্তিকর মন্তব্য করেছিলেন হুমায়ুন। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হুমায়ুন কবীরের মন্তব্য ক্ষতিকারক। রেজিনগরে হুমায়ুনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের হয়েছে। কান খুলে শুনে রাখুন, এই ধরনের কথা বলতে দেব না। লাগামছাড়া মন্তব্য চলবে না। হুমায়ুন কবীরের মতো লোককে শিক্ষা দেওয়ার সময় এসেছে। হুমায়ুনকে সংযত থাকতেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande