নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় ১০ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজত ১১ জুলাই পর্যন্ত বাড়ল
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় ১০ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। সোমবার অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যম
নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় ১০ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজত ১১ জুলাই পর্যন্ত বাড়ল


নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় ১০ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। সোমবার অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের আদালতে পেশ করা হয়।

এর আগে ১৫ জুন আদালত অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজত ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল। একই সঙ্গে ওই দিনই সিবিআই-কে বিচারবিভাগীয় হেফাজতে থাকা তিন অভিযুক্ত—মনীশ ওয়াঘমারে, ধনঞ্জয় লোখান্ডে ও শুভম খৈরনারকে ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল।

সোমবার আদালত মনীশ ওয়াঘমারে, ধনঞ্জয় লোখান্ডে, শুভম খৈরনার, মাঙ্গিওয়াল বিবাল, বিকাশ বিবাল, দিনেশ বিবাল, ডা. মনোজ শিরুরে, তেজস হর্ষদ কুমার, যশ যাদব এবং মনীষা সঞ্জয় হাভলদারের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১১ জুলাই পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে।

গত ১২ মে এক সরকারি আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এই মামলায় এফআইআর দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় সিবিআই মামলা রুজু করে।

৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর সেই পরীক্ষা বাতিল করা হয় এবং ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্র সরকার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande