মহারাষ্ট্র টেট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে ভিন্ রাজ্যের চক্রের যোগ, ধৃতদের ৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত
থানে, ২৯ জুন (হি.স.): মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে ধৃত তিন অভিযুক্তকে ৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে ভিওয়ান্ডির অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। বিচারক এস. এম. সুতার এই নির্দেশ দেন। ২৮ জুন রাজ্যজুড়ে পরী
মহারাষ্ট্র টেট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে ভিন্ রাজ্যের চক্রের যোগ, ধৃতদের ৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত


থানে, ২৯ জুন (হি.স.): মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (মহা-টেট) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে ধৃত তিন অভিযুক্তকে ৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে ভিওয়ান্ডির অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। বিচারক এস. এম. সুতার এই নির্দেশ দেন।

২৮ জুন রাজ্যজুড়ে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তার আগের দিন, ২৭ জুন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসে। তদন্তে ভিন্ রাজ্যের চক্রের যোগ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত আরও দুই সন্দেহভাজন পলাতক।

ঘটনার পর মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ ২৮ জুনের টেট পরীক্ষা বাতিল করেছে। নতুন পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

ভিওয়ান্ডি পুলিশ রাজীব শ্রিপয়াগ শাও, আকাশকুমার স্বরাজ কুমার এবং ধীরজ বলরাজ সিংকে গ্রেফতার করেছে। পাশাপাশি পলাতক দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। তদন্তে বিহার ও হরিয়ানার সঙ্গে এই চক্রের যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র সরবরাহের জন্য দেড় কোটি টাকার চুক্তির তথ্য তদন্তে সামনে এসেছে। সেই আর্থিক লেনদেনেরও বিস্তারিত তদন্ত চলছে।

এই মামলার তদন্তে ভিওয়ান্ডিতে উপস্থিত থেকে তদন্তকারী দলকে নির্দেশনা দিচ্ছেন যুগ্ম পুলিশ কমিশনার ড. পাঞ্জাবরাও উগভে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande