ডিএনএলএ-র শান্তি চুক্তি বাস্তবায়নে উকাপাস্ব পরিষদে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক
হাফলং (অসম), ২৯ জুন (হি.স.) : ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র সঙ্গে সরকারের স্বাক্ষরিত সমঝোতা পত্র (মউ)-এর বাস্তবায়ন পর্যালোচনা করতে আজ সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত (উকাপাস্ব) পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যের সম্মেলন কক্ষে এক গুরুত
ডিএনএলএর শান্তি চুক্তি বাস্তবায়নে পর্যালোচনা বৈঠক


হাফলং (অসম), ২৯ জুন (হি.স.) : ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র সঙ্গে সরকারের স্বাক্ষরিত সমঝোতা পত্র (মউ)-এর বাস্তবায়ন পর্যালোচনা করতে আজ সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত (উকাপাস্ব) পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে শান্তি চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএনএলএ-র প্রতিনিধিদের সঙ্গে চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করে নির্ধারিত প্রতিশ্রুতিগুলি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। বৈঠকে দেবোলাল গার্লোসা বলেন, ডিএনএলএ-র সঙ্গে স্বাক্ষরিত মউ-এর সফল বাস্তবায়ন ও ডিমা হাসাও জেলায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেবোলাল বলেন, পরিষদ, রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণ এবং জেলার শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বদ্ধপরিকর। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, কার্যনির্বাহী সদস্য মঞ্জিত নাইডিং, দনপাইনন থাওসেন, প্রবিতা জহরি ও প্রজিত হোজাই, পরিষদ সদস্য তথা জেলা পরিকল্পনা বোর্ডের সহ-সভাপতি ধৃতি থাওসেন, নোজিত কেম্প্রাই, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব এবং ডিএনএলএ-র প্রতিনিধিরা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande