মঙ্গলবার হাইলাকান্দি সফরে আসছেন মন্ত্রী কৌশিক রায়
হাইলাকান্দি (অসম), ২৯ জুন (হি.স.) : অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায় আগামীকাল মঙ্গলবার একদিনের সফরে হাইলাকান্দি জেলায় আসছেন। জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের কার্যালয় থেকে প্রকাশিত মন্ত্রীর কৌশি
মঙ্গলবার হাইলাকান্দি সফরে আসছেন মন্ত্রী কৌশিক রায়


হাইলাকান্দি (অসম), ২৯ জুন (হি.স.) : অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায় আগামীকাল মঙ্গলবার একদিনের সফরে হাইলাকান্দি জেলায় আসছেন।

জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের কার্যালয় থেকে প্রকাশিত মন্ত্রীর কৌশিক রায়ের সফরসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার গোটা দিন দফায় দফায় দলীয় কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক এবং হাইলাকান্দি পুরসভার বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।

সরকারি সূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী রায়। এর পর দুপুর ১২টায় জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হল-এ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন তিনি। এই বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা এবং চলমান কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা।

বিকাল তিনটায় মন্ত্রী রায় হাইলাকান্দি পুরসভা পরিদর্শন করবেন। পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, নাগরিক পরিষেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর-উন্নয়ন সংক্ৰান্ত অন্যান্য প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তিনি এ বিষয়ে পর্যালোচনা বৈঠকও করবেন। মন্ত্রী কৌশিক রায়ের এই সফরকে কেন্দ্ৰ করে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরগুলির জোরদার প্রস্তুতি চলছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande