কেরলমে ফের সক্রিয় বর্ষা, উত্তরাঞ্চলের জেলাগুলিতে জারি কমলা সতর্কতা
তিরুবনন্তপুরম, ২৯ জুন (হি.স.): কেরলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ফের সক্রিয় হয়ে উঠেছে। আগামী পাঁচ দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পরিস্থিতির জেরে একাধিক জেলায় কমলা ও হলুদ
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কেরলমে , একাধিক জেলায় কমলা সতর্কতা জারি


তিরুবনন্তপুরম, ২৯ জুন (হি.স.): কেরলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ফের সক্রিয় হয়ে উঠেছে। আগামী পাঁচ দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পরিস্থিতির জেরে একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধস, আকস্মিক বন্যা এবং দমকা হাওয়ার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার কান্নুর ও কাসারগোড়, মঙ্গলবার কোঝিকোড়, ওয়েনাড়, কান্নুর ও কাসারগোড় এবং বুধবার ফের কান্নুর ও কাসারগোড় জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে ২৪ ঘণ্টায় ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

সোমবার তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইডুক্কি, এর্নাকুলাম, ত্রিশূর, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়েনাড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ইডুক্কি, এর্নাকুলাম, ত্রিশূর, পালাক্কাড় ও মালাপ্পুরম, বুধবার ত্রিশূর, মালাপ্পুরম, কোঝিকোড় ও ওয়েনাড় এবং বৃহস্পতিবার মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কান্নুর ও কাসারগোড়ে হলুদ সতর্কতা বহাল থাকবে। এসব জেলায় ২৪ ঘণ্টায় ৬৪.৫ থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেরলম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) ভূমিধসপ্রবণ এলাকা, নদীতীর এবং বাঁধের নিম্নবর্তী অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে প্রশাসনের নির্দেশ মেনে নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় ত্রাণ শিবির প্রস্তুত রাখার পাশাপাশি দিনের আলোতেই নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জলভরা নদী পারাপার, জলাশয়ে স্নান বা মাছ ধরা, জলপ্রপাত, জলাধার ও পাহাড়ি পর্যটন কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। জলমগ্ন রাস্তা বা উপচে পড়া নালার উপর দিয়ে গাড়ি না চালানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বাড়ির ছাদ দুর্বল বা ঝোড়ো হাওয়ায় ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব পরিবারের সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গাছ, বিদ্যুতের খুঁটি, সাইনবোর্ড ও অস্থায়ী পরিকাঠামো সুরক্ষিত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

কেএসডিএমএ জানিয়েছে, দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের জরুরি সামগ্রীর কিট প্রস্তুত রাখতে হবে এবং ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে হবে। রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টা খোলা রয়েছে। জরুরি প্রয়োজনে টোল-ফ্রি নম্বর ১০৭০ ও ১০৭৭-এ যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande