লামডিং-বদরপুর হিল সেকশনের ৯ নম্বর টানেলে লাইটিং অটোমেশন ব্যবস্থা চালু এনএফ রেলের
গুয়াহাটি, ২৯ জুন (হি.স.) : বিদ্যুৎ সাশ্রয় ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং-বদরপুর হিল সেকশনের নিউ হাফলঙে অবস্থিত ৯ নম্বর টানেলের জন্য অত্যাধুনিক আইওটি-ভিত্তিক টানেল লাইটিং অটোমেশ
নিউ হাফলঙে ৯ নম্বর টানেলে লাইটিং অটোমেশন ব্যবস্থা চালু এনএফ রেলের


গুয়াহাটি, ২৯ জুন (হি.স.) : বিদ্যুৎ সাশ্রয় ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং-বদরপুর হিল সেকশনের নিউ হাফলঙে অবস্থিত ৯ নম্বর টানেলের জন্য অত্যাধুনিক আইওটি-ভিত্তিক টানেল লাইটিং অটোমেশন ও বিদ্যুৎ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। এই পদক্ষেপ আইআর নিয়ন্ত্রক প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয় তদারকি, দূরবর্তী নিয়ন্ত্রণ এবং রিয়েল-টাইম বিদ্যুৎ পর্যবেক্ষণের সুবিধা প্রদান করবে। এতে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিদ্যুৎ ব্যবহার অপ্টিমাইজ করার ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রচেষ্টার আরেকটি মাইলফলক।

এই তথ্য দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি জানান, এই প্রকল্পের অংশ হিসেবে টানেল লাইটিং ফিডারের জন্য স্মার্ট মিটারিং পরিকাঠামো স্থাপন করে ফিল্ড ডিভাইসগুলোকে সফলভাবে ‘আইআর নিয়ন্ত্রক’ প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করা হয়েছে। এই ব্যবস্থাটি ৯ নম্বর টানেলের আলোকসজ্জা ব্যবস্থার দূরবর্তী নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুবিধা প্রদান করে। একইসাথে বিদ্যুৎ খরচ ও কার্যপদ্ধতি সংক্রান্ত লাইভ ডাটাও প্রদান করে। বিদ্যুৎ খরচ ও সিস্টেমের কার্যকারিতা রিয়েল টাইমে পর্যবেক্ষণ করার সুবিধা প্রদানের মাধ্যমে এই পদক্ষেপ বিদ্যুতের ব্যবহার অপ্টিমাইজ করতে, অপচয় কমাতে এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাগুলিকে উৎসাহিত করতে সহায়তা করবে।

আইওটি-ভিত্তিক টানেল লাইটিং অটোমেশন সিস্টেমের বাস্তবায়ন, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পরিকাঠামো আধুনিকীকরণ এবং গোটা নেটওয়ার্ক জুড়ে জ্বালানি ব্যবস্থাপনা শক্তিশালী করার চলমান প্রচেষ্টার একটি অংশ। এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে, ভারতীয় রেলওয়ের ‘আরও স্মার্ট ও পরিবেশ-বান্ধব ভবিষ্যৎ’-এর লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে পরিচালনগত উৎকর্ষ, পরিবেশগত স্থায়িত্ব এবং আধুনিক রেল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করে চলেছে, দাবি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande