হুমায়ুনের বিতর্কিত বক্তৃতার বিরোধিতা নওশাদের, সমর্থন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে
কলকাতা, ২৯ জুন (হি.স.): হুমায়ুন কবীরের বিতর্কিত বক্তৃতার বিরোধিতা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সমর্থন জানালেন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে। একই সঙ্গে তাঁর সংযোজন, আইন সকলের জন্য একই ভাবে প্রয়োগ করা হোক। সব ক্ষেত্রে এ
হুমায়ুনের বিতর্কিত বক্তৃতার বিরোধিতা নওশাদের, সমর্থন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে


কলকাতা, ২৯ জুন (হি.স.): হুমায়ুন কবীরের বিতর্কিত বক্তৃতার বিরোধিতা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সমর্থন জানালেন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে। একই সঙ্গে তাঁর সংযোজন, আইন সকলের জন্য একই ভাবে প্রয়োগ করা হোক। সব ক্ষেত্রে একই ভাবে আইনের শাসন চলুক।

এদিকে, বিধানসভায় পেশ হওয়া ওবিসি সংক্রান্ত সংশোধনী বিলের বিরোধিতা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বাম বিধায়ক মোস্তাফিজুর রহমান। ওবিসি সংরক্ষণকে রাজ্য সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে একের পর এক আইনি যুক্তিতে শাসকদলকে বিঁধলেন তাঁরা। নওশাদের স্পষ্ট দাবি, এই বিল সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার বদলে রাজ্যের ওবিসি সম্প্রদায়ের যুবসমাজকে এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্কের দিকে ঠেলে দেবে। অন্যদিকে, ওবিসি সংরক্ষণের আওতায় চাকরি করা সরকারি কর্মচারীদের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande