কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় আপাতত রক্ষাকবচ নয় অভিষেককে
কলকাতা, ২৯ জুন (হি.স.): কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা থেকে আপাতত কোনও রক্ষাকবচ পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের একটি মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল, তার ওপর স্থগিতাদেশ দিল না কলক
কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় আপাতত রক্ষাকবচ নয় অভিষেককে


কলকাতা, ২৯ জুন (হি.স.): কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা থেকে আপাতত কোনও রক্ষাকবচ পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের একটি মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল, তার ওপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডির আর্জির ভিত্তিতে স্বর সংগ্রহের অনুমতি দিয়েছিল বিধাননগর আদালত। তার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন অভিষেক। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে তিনি জানান, মঙ্গলবার কোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য থাকবে মামলাটি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande